1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই: ইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই: ইসি

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ 0 বার সংবাদি দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার বা শনিবারের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে।’ পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

ফল ঘোষণার পর সন্ধ্যা থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান।

বিতর্কের কেন্দ্রে রয়েছে বাতিল ভোটের বিষয়টি। এ আসনে ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে। ব্যালট পেপারের একদম বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় পাশের ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews