1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলে অপহরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলে অপহরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৭ 0 বার সংবাদি দেখেছে

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জেলেদের ট্রলারে হানা দিয়েছে জলদস্যুরা ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। শুক্রবার (২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জেলের নাম পাওয়া গেছে। তারা হলেন, আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ,হাসান, খোকন, আকবর, মিরাজ, হান্নান, লোকমান মাঝি, হাশেম মাঝি এবং আরিফ মাঝি।

এরা সুইচঘাট ও চৌমুহনী মৎস্য ঘাটের আড়ৎদার মহিউদ্দিন পোদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীরের আড়তের জেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় জেলে ও আড়ৎদারাররা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি মৎসঘাট থেকে ১৫ টি ট্রলার মাছ শিকারে যায়। এ সময় একদল জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, জেলেদের অপহণের বিষয়টি আমরা শুনেছি, তবে কেউ আমাদের অভিযোগ দেয়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, সুনিদিষ্ট কোন অভিযোগ পাইনি, তবে আমরা জলস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছি।

ইলিশ মৌসুমকে কেন্দ্র করে হঠাৎ জলদস্যুদের উপদ্রব বেড়ে যাওয়ায় আকংকিত হয়ে পড়েছেন জেলেরা। তারা রাতে নৌ-পুলিশ টহলের জোর দাবি তুলেছেন।

এদিকে অপহৃত জেলেদের পরিবারে উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews