1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তজুমদ্দিনে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

তজুমদ্দিনে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার 

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃ ইলিয়াছ রনি,তজুমদ্দিন প্রতিনিধি‌।।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোরালমারা‌ এলাকায় একটি মুরগির খামারে আঃ রহিম ১২ নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যু আঃ রহিম চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগর মাঝির ছেলে।

মৃত শিশু আব্দুর রহিম দীর্ঘদিন কোড়ালমারার জুলফিকার আলীর মুরগির খামারে কাজ করতেন।

খামারের মালিকের ছেলে মোহাম্মদ ফরহাদ জানান, বিকেল ৩:৩০ মিনিটের দিকে আব্দুর রহিম কে খুঁজে না পেয়ে মুরগির খামারে গিয়ে দেখেন আঃ রহিম ঝুলন্ত অবস্থায় আছেন তখন আব্দুর রহিমের মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ছেলেটির দেহ নিচে নামিয়ে রশি খুলে ফেলেন।

মৃত আঃ রহিমের বড় ভাই মোঃসেলিম জানান, এটি কোনো ভাবেই আত্মহত্যা হতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেছেন।

তজুমদ্দিন থানার কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews