1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উজ্জ্বল কর্মকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দুর্গম চরওয়াডেল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল কর্মকার উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।

আহতরা হলেন—মিজানুর রহমান, শামীম হোসেন ও তরমুজ চাষি ফিরোজ গাজী। আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরওয়াডেল এলাকার একটি জমিতে দীর্ঘদিন ধরে তরমুজ চাষ করে আসছিলেন কৃষক ফিরোজ গাজী। তবে ওই জমি নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল মিজানুর রহমানের সঙ্গে। অভিযোগ রয়েছে, মিজানুর ওই জমিকে নিজের দাবি করে ফিরোজের কাছে প্রায় ২ লাখ টাকা চাঁদাও দাবি করে আসছিলেন।

ঘটনার দিন বিকেলে ফিরোজ গাজী তার ক্ষেত থেকে তরমুজ কাটতে গেলে মিজানুর ৮–১০ জনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ফিরোজকে মারধর করা হলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

পরবর্তীতে জনতা হামলাকারীদের মধ্যে উজ্জল, মিজানুর ও শামীমকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত আটটার দিকে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উজ্জল কর্মকারকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews