1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তাপমাত্রা বাড়বে সারাদেশে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তাপমাত্রা বাড়বে সারাদেশে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশের বেশকিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশেই আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামীকাল সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews