1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
50

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ইন্তেকাল করেছেন । বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আনোয়ারা আহমেদের ভাই কামরুল আহসান পিন্টু তালুকদার। 

তিনি জানান, শুক্রবার বাদ জুমা ভোলার বাংলাবাজার এলাকায় জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশের কবরস্থানে আনোয়ারা আহমেদের দাফন সম্পন্ন হবে। এর আগে সকালে ভোলা শহরের তালুকদার বাড়িতে তার মরদেহ নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ারা আহমেদ ভোলার তালুকদার বাড়ির মরহুম মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে। ১৯৬৪ সালে তার সঙ্গে তোফায়েল আহমেদের বিয়ে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews