1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দশমিনায় পাঙ্গাশের পোনা নিধনে ১৪ জেলে আটক! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

দশমিনায় পাঙ্গাশের পোনা নিধনে ১৪ জেলে আটক!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দশমিনায় অবৈধভাবে পাঙ্গাশ মাছের পোনা নিধন করায় ১৪ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

সোমবার(৩০ জানুয়ারী) দুপুর ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাতার চর ও আতিক চর সংলগ্ন এলাকায় আটক করা হয় তাদের। আটকের সময় ৪টি নৌকা ও ৪টি জাল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ বাবুল হাওলাদার (৩৫),নুরু হাওলাদার (৫০), শ্রিদাম চন্দ্র দাশ (৬৫),শান্তি রঞ্জন দাশ (৬৩),গৌরঙ্গ চন্দ্র দাশ (৬৩),সচিন চন্দ্র দাশ (৮০),সবুজ আকন (২৫),সুজন হাওলাদার (১৮),রাজ্জাক খাঁ (৪০), কাওছার হাওলাদার (১৪), মতিয়ার হাওলাদার (৩৫) সহ মোট ১৪ জন। তারা সকলেই পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। এসময় মোট ৩০ কেজি পাঙ্গাশ মাছ উদ্ধার করে স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

পরবর্তীতে সোমবার রাতে উপজেলার হাজীরহাট পুলিশ ফাঁড়িতে বিচারকালে আটককৃত সকলকে ৫০০০ টাকা করে মোট ৭০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ বিষয়ে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার নাজমুল হাসান বলেন, সোমবার দুপুরে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন পাতার চর ও আতিক চর এলাকায় কিছু অসাধু জেলেরা পাঙ্গাশের পোনা ধরছে।

এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ১৪ জনকে আটক করে জরিমানা করেন এবং মুচলেকা দিয়ে তাদেরকে মুক্তি দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews