1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দাম কমলো এলপি গ্যাসের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

দাম কমলো এলপি গ্যাসের

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে
37

অনলাইন ডেস্ক // ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের। ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

অন্যদিকে, ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়। তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews