1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরছেন পার্কে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরছেন পার্কে

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ 0 বার সংবাদি দেখেছে
47
ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা- সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে।

এ ছাড়া খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন; তিনি তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে থাকছেন। সায়মা ওয়াজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক পদে নিয়োগ পান।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে (স্বাক্ষরিত) প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত, আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এছাড়া হাসিনার পালিয়ে যাওয়ার পর ড. ইউনূস নিজেই বলেছেন, বাংলাদেশ তাকে (হাসিনাকে) ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায়, তবে এক্ষেত্রে শর্ত থাকবে— তাকে চুপ থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews