1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রাজ্জাক (৫২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত তিনটার দিকে উপজেলার কোর্তাচিরা কালভার্ট সংলগ্ন বাউফল-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন এবং প্রায় ২০ বছর ধরে এ পেশায় নিয়োজিত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে দুমকি থেকে লেবুখালী যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। পথে কোর্তাচিরা কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি আকাশমণি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক আব্দুর রাজ্জাক ও আরোহী মো. রফিক গাজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাজ্জাকের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরোহী রফিক গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

 

নিহত রাজ্জাকের পরিবার জানায়, রাত তিনটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে বরিশাল নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণার পর মরদেহ বাড়িতে আনা হয়। বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বরিশালের কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews