1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
বাসস // বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটার গান, ৩৮টি এলজি গান, ১৯টি রিভলবার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, সাতটি শটগান, তিনটি রাইফেল, দুটি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান ও একটি পেনগান।

এছাড়া পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য অবৈধ মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews