1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশের অর্ধেক মামলা ৫ বছরে কমবে: আইন উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

দেশের অর্ধেক মামলা ৫ বছরে কমবে: আইন উপদেষ্টা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৪ 0 বার সংবাদি দেখেছে
38

নিজস্ব প্রতিবেদক // ঢাকা মহানগর দায়রা আদালতে সোমবার ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমানো সম্ভব। তিনি আরও জানান, এর একটি তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান করা যেতে পারে।’

উল্লেখ্য, আইন উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, আইন সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, বরং আইনের পরিবর্তন। তিনি বলেন, “সংস্কার রাতারাতি করা সম্ভব নয়, এটি ধাপে ধাপে করতে হবে।” তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রিফর্ম প্রক্রিয়াধীন রয়েছে।

ড. নজরুল জানান, “ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।” তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়নে আগ্রহী এবং অন্তর্বর্তী সরকারের শুরু করা কাজ সম্পন্ন করবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews