1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ কবে জানা গেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ কবে জানা গেল

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।

এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।

এর আগে একই তারিখে ঈদের ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews