1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।

পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এ সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews