
বুধবার (২৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার প্রচলিত ধারায় নিজেদের কার্যক্রম চালিয়ে নিচ্ছে। এর ফলে মানবতার কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করা যায় না। তাই মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের সুমহান আদর্শিক বিজয়ের বিকল্প নেই। আদর্শিক বিজয় পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চরমোনাই পীর বলেন, ‘ইসলামে কোনো অপকৌশলের সুযোগ নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তার চেয়েছিল তারা আজ জাতির নিকট স্পষ্ট হয়ে গেছে। এর থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চরমোনাই আল কারীম জামে মসজিদে এ অনুষ্ঠানে দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসময় শপথ গ্রহণ করেছেন দলের সহসভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, শেখ সামছুল আলম মিলন, মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মাদ আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক এস. এম. রফিকুজ্জামান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, ডা. মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান বিএসসি, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক জাফর আহমাদ সিদ্দিকী, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মাদ মনিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ফারুক আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আসাদুল হক, নির্বাচন ও জনপ্রতিনিধি পদে শপথ নিয়েছেন সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবির।
এছাড়া সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ রিফাত আব্দুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ মাঈন উদ্দিন, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক কন্ট্রাক্টর মুহাম্মাদ ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক ডা. মুহাম্মাদ মহিউদ্দিন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা মুহাম্মাদ মেহেদী হাসান শামীম মনোনীত হয়েছেন।
তাছাড়া পাঁচজন নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন- মাস্টার মুহাম্মাদ মাহবুব-উল হক মানিক, সৈয়দ আবরারুল করীম, হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন ও আব্দুল মান্নান কাফরা।
এর আগে গত ২৩ জুলাই অনুষ্ঠিত শূরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করান দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।