1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে
আব্দুল্লাহ কাফি // দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার। এ ছাড়া স্মার্ট ফোন ব্যবহার করে ৭২ দশমিক ৪ শতাংশ, কম্পিউটার ব্যবহার করে ৯ দশমিক ১ শতাংশ, ইন্টানেট ব্যবহার করে ৫৬ দশমিক ২ শতাংশ পরিবার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’ এর প্রথম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল বিবিএসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, রেডিও ব্যবহার করে ১৫ দশমিক ১ শতাংশ, টেলিভিশন ব্যবহার করে ৫৮ দশমিক ৯ শতাংশ ও বিদ্যুৎ ব্যবহার করে ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার। প্রতিবেদনে আরও বলা হয়েছেÑ ব্যক্তি পর্যায়ে নিজের মোবাইল ফোন ব্যবহার করে ৫৬ দশমিক ৫ শতাংশ মানুষ। মোবাইল ফোন ব্যবহার করে ৮০ দশমিক ৬ শতাংশ। ইন্টারনেট ব্যবহার করে ৪৮ দশমিক ৯ শতাংশ এবং কম্পিউটার ব্যবহার করে ১০ শতাংশ মানুষ।

এ ছাড়া ব্যক্তি পর্যায়ে আগের তুলনায় মোবাইল ফোন ব্যবহারের হার বেড়েছে। গত বছরের শেষ প্রান্তিকে ৭৮ দশমিক ৯ শতাংশ ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করলেও চলতি (২০২৫-২৬) প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ৮০ দশমিক ৬ শতাংশে। তবে কম্পিউটার ব্যবহারের হার কমেছে ১ শতাংশ। আগে ১০ দশমিক ১ শতাংশ ব্যবহার করলেও এখন ১০ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করছে। তবে ইন্টারনেট ব্যবহারের হারও বেড়েছে। আগে ৪৭ দশমিক ৮ শতাংশ ব্যবহার করলেও এখন ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।

বিবিএস বলেছে, ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত হয়েছে ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ’। বাংলাদেশে এর আগে ২০১৩ সালে মডিউলার সার্ভে হিসেবে এই জরিপ পরিচালিত হয়েছিল। পরবর্তীতে ‘ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের আওতায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২২’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ ২০২৩’ পরিচালিত হয়েছে যেখানে বিভাগীয় পর্যায়ে আইসিটি ইন্ডিকেটরসমূহের প্রাক্কলন প্রদানপূর্বক দুটি মূল রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ইন্ডিকেটরের ডাটা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ মাঠ পর্যায়ে চলমান রয়েছে, যেখানে জেলা পর্যায়ে আইসিটি ইন্ডিকেটরসমূহের প্রাক্কলন প্রদানপূর্বক তিনটি জরিপ (বছরপ্রতি তিন মাস করে চারটি কোয়ার্টারে) শেষে তিনটি মূল রিপোর্ট প্রকাশ করা হবে এবং আইটিইউকে ২২টি ইন্ডিকেটরের ডাটা প্রদান করা হবে।

বিবিএস বলেছে, ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটির ব্যবহার ও প্রয়োগের সচিত্র তুলে ধরতে দ্বিতীয়বারের মতো বৃহৎ আকারে জরিপটি পরিচালিত হচ্ছে। সরকার, নীতি-নির্ধারক, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), এসডিজি ট্র্যাকার এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য জরিপ থেকে আইসিটি সূচক ও পরিসংখ্যান পাওয়া যাবে।

খানায় রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট ফোন, ইন্টারনেটের এক্সেস এবং জেন্ডারভেদে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেটের ব্যবহার, মোবাইল ফোনের (মালিকানা) ফলাফল প্রস্তুত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews