1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (২১ জুন) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) দুপুরে আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

 

শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, সুমন শেখ (২২) এবং তার সহযোগী ১৬ বছর বয়সী দুই কিশোর।

 

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে সুমন শেখের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার দুপুরে সুমন কৌশলে ওই কিশোরীকে তার নিজ বাসায় ডেকে নিয়ে যায়। কিশোরীটি সেখানে পৌঁছালে সুমন শেখ ও তার সহযোগীরা মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরী বাসায় ফিরে পরিবার ও স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত অভিযানে নামে। রাতেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুমনসহ তিনজনকে আটক করে পুলিশ।

 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews