1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময়ের মধ্যে নতুন করে ২৫৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৬৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৬ জন চিকিৎসাকেন্দ্রে গেছেন। এর মধ্যে ৯৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ হাজার ২১৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews