1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশ ও জাতির উন্নয়নের জন্য প্রথম শর্ত হিসেবে ‘ভালো মানুষ’ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার মতে, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “ভালো মানুষ না হলে, দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না। তাই প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে।” পাশাপাশি তিনি শৃঙ্খলার গুরুত্ব এবং প্রকৌশল শিক্ষার অপরিহার্য ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার প্রদান করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews