1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে
44
অনলাইন ডেস্ক // বাহরাইনে উড়াল দিয়েছেন সাবেক সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজের স্ত্রী-সন্তান। আজ বুধবার সকাল সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন যান তারা। সেখান থেকে তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে।

এদিকে ফ্লাইটে আজিজের যাওয়ার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও তিনি চেক-ইন করেননি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইটটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছাড়ে। এতে সাবেক জেনারেল আজিজের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজ এই ফ্লাইটের টিকিট কাটা ছিল বলে বিমানবন্দরে তথ্য ছিল। তবে তিনি চেক-ইন করেননি।

ফ্লাইটটি সকাল ৮টা ২৪ মিনিটে বাহরাইন পৌঁছেছে।

বেবিচকের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফ্লাইটে সাবেক জেনারেল আজিজ ছিলেন না বলে জেনেছি।

সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এ ছাড়া তার কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে— এমন আলোচনাও আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews