1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দেশ বাঁচাতে হলে নদীগুলো বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

দেশ বাঁচাতে হলে নদীগুলো বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে। তাই যেকোনো পরিকল্পনা করতে হলে, নদী সুরক্ষার কথা মাথায় রেখেই করতে হবে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এদিন ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্য রক্ষার লক্ষ্যে নেয়া মাস্টার প্ল্যানের আলোকে সমীক্ষা প্রতিবেদন দেখা এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত বিষয়ক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ঢাকার চারপাশের নদী দূষণ রোধে বাড়তে থাকা ঢাকা মহানগরীর কথা মাথায় রেখেই নদী রক্ষার পরিকল্পনা করতে হবে। বন্যা ঠেকানো নয়, বন্যা বা পানি ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। পানির সাথেই বসবাস করতে হবে।

আগামী দশ বছরের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান শেখ হাসিনা।

অপরিকল্পিত নিচু ব্রিজ নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে স্থানীয় সরকারের পক্ষ থেকে কতগুলো ব্রিজ করা হলো, সে সময় ব্রিজগুলো মানুষের খুব উপকারে এলো, কিন্তু ব্রিজগুলো করার সময় এটা মাথায় রাখা হয়নি যে, এগুলোতে নৌ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য এখন সমস্যা হয়ে গেছে, ব্রিজগুলো প্রতিবন্ধকতা।

শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে সরকারপ্রধান বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করার সঙ্গে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews