1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এম জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ  নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে: তারেক রহমান বরিশালে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১ বরিশাল জেলায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৭ শতাংশ ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর নিজ আসনে ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এম জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
98

গৌরনদী প্রতিনিধি // দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। এ উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সকাল ১০টায় গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী যাত্রা শুরুর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক গাজী আবু বক্কর, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের‌ সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল প্রমুখ। এসময়ে হাজারের অধিক বিএনপির নেতাকর্মী সমর্থক দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোর ৬টায় এম. জহির উদ্দিন স্বপন রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এরপর নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরুর লক্ষে সড়ক পথে গৌরনদী-আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে আসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews