1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্মঘট প্রত্যাহার, তিন দিন পর ভোলায় বাস চলাচল শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ধর্মঘট প্রত্যাহার, তিন দিন পর ভোলায় বাস চলাচল শুরু

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে
52

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারির প্রতিবাদে ধর্মঘটের তিন দিন পর প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুর সোয়া ১টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলার সভাপতি মো. মিজানুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।

 

রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ওই খবর ভেদুরিয়া, লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে ভোলার ৫টি রুটে বাস ধর্মঘট ঘোষণা করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews