1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ম নিয়ে কোন রাজনীতি হবে না: তোফায়েল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ধর্ম নিয়ে কোন রাজনীতি হবে না: তোফায়েল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভোলা- ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ধর্ম নিয়ে কোন রাজনীতি-ব্যবসা হবে না। বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ। সোমবার (৯ অক্টোবর) রাতে ভোলা সদরে গাজীপুর রোডের বাসভবনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলা সদরের পূজামণ্ডপ গুলোতে তার পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক একটি দেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে চলেছেন। সেই বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে।তোফায়েল আহমেদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করি। আমরা মনে করি আমরা যার যার ধর্ম সে সে সঠিকভাবে পালন করব।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বানচাল করার যত অপচেষ্টাই করুক সেটা পারবে না। কারণ নির্বাচন বানচাল করার মত কোন শক্তি বিএনপির নেই। এরা শুধু রেডিও, টিভিতে বক্তৃতাই দিতে পারবে। এছাড়া বহির্বিশ্বের কোনো চাপও বাংলাদেশের নেই কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ২০১৮’র মতই বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগই নির্বাচিত হবে।

অনুষ্ঠানের শুরুতে ধ্রুব হাওলাদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দুলাল চন্দ্র ঘোষ ও ওই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অসীম সাহা। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews