1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ষণচেষ্টা মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ধর্ষণচেষ্টা মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি // ধর্ষণচেষ্টা মামলায় ঢাকার ধামরাইয়ের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাকে আদালতে তোলা হয়েছে।

এর আগে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। খায়রুল আনাম টাঙ্গাইলের আকুর টাকুর পাড়া তালতলা গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বান্ধবীদের সঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম তাদের কক্ষে ডেকে এনে বান্ধবীদের চলে যেতে বলে। ভুক্তভোগীকে একা পেয়ে খায়রুল আনাম তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী ছাত্রী চিৎকার করলে তাকে ছেড়ে দেয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খায়রুল আনামকে শনিবার তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে কাওয়ালীপাড়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই আলামিন ওই অধ্যক্ষকে আটক করে ধামরাই থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা।

ওই স্কুল ছাত্রীর মা বলেন, ‘ওই অধ্যক্ষ আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছিল। আমি তার উপযুক্ত শাস্তি চাই।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা মামলা করেছেন। ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews