1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধানখেত থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ধানখেত থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ 0 বার সংবাদি দেখেছে

যশোরের মণিরামপুর উপজেলায় সড়কের পাশে একটি ধানখেত থেকে স্থানীয় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রশিদ গাইন কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন।

গতকাল শনিবার রাতে মণিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাঠায়।

আজ রোববার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আব্দুর রশিদের লাশ ধানখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের ফোন করে। তাকে খুন করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, রাজগঞ্জ হয়ে কেশবপুর-পুলেরহাট সড়কের সংস্কার কাজ চলছে। রাজগঞ্জ এলাকার একটি মাঠে এর নির্মাণসামগ্রী রাখা হয়। আব্দুর রশিদ সেখানে নৈশ প্রহরীর কাজ করতেন।

ওসি আরও বলেন, শনিবার বিকেলে আবদুর রশিদ মোটরসাইকেলে করে কেশবপুরের বাসায় ফিরছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews