1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের (৭৫) মৃত্যু হওয়ায় স্থগিত করা হয়েছে এ আসনের নির্বাচন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আট দিন আগেই নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যান। তাই নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন। ফলে এ আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।

এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫)।

এদিকে, গত ৩ ডিসেম্বর এক পরিপত্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত কোনও প্রার্থী মারা গেলে ওই আসনে ভোট স্থগিত করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনায় বলা হয়, বৈধভাবে মনোনীত কোনও প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। এরপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

এতে আরও বলা হয়, কমিশন ওই নির্বাচনি এলাকার জন্য নতুন তফসিল ঘোষণা করবে। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না।

এবারের নির্বাচনে প্রথমে তার মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে নির্বাচনের মাঠে তার তেমন কোনও প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা জানান, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

এই ঘটনায় নির্বাচনের এই আসনে আবার তফসিল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আজ দুপুরের মধ্যেই তা জানানো হবে।

উল্লেখ্য, নওগাঁ-২ আসনে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থীর তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews