1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৪৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বন্দর থানাধীন ৩ নং চড় কাউয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। গত বুধবার (১৬ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় আয়নাল আলী খান বাড়ির ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ রতন আলী খান (৭০) তিনি হলেন ওই ওয়ার্ডের বাসিন্দা মোঃ আয়নাল আলী খান এর ছেলে। আহত মোঃ রতন আলী খান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ রতন আলি খান জানান বহু বছর যাবত হামিদুর রহমান খান এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তার ই সূত্র ধরে ঘটনার দিন হামিদুর রহমান টিউবয়েল বসানোর সকল সরঞ্জামাদি মালামাল ও পাইপ রতন আলী খানের ঘরের সামনে রাখলো তার চলাচলের পথ বন্ধ হয়ে যায় এতে রতন আলী মালা মাল সরিয়ে নেয়ার জন্য বললে পূর্ব পরিকল্পিতভাবে আজিজুর রহমান (সোহেল), জুয়েল, টিটু ও জাহিদ হোসেন সহ ৫/৬ জন মিলে রতনকে ঘর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে হত্যার উদ্দেশ্যে রড, ইট ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ও অকাথ্য ভাষায় গালিগালাজ করে বলে তোকে প্রাণে মেরে ফেললে তোর কোন বাপ এসে তোকে বাঁচাবে, তোকে এবারের মত প্রাণ ভিক্ষা দিয়ে গেলাম। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews