1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের নতুন পুলিশ সুপার কাজী এহসানুল কবির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

নড়াইলের নতুন পুলিশ সুপার কাজী এহসানুল কবির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলসহ দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৮ জেলার পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ,দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীরকে নড়াইল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জাবেদুর রহমানকেক ব্রাহ্মণবাড়িয়া জেলা, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. কুতুব উদ্দিনকে নওগাঁ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
(পিবিআই) পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসানকে দিনাজপুর, পুলিশ সদর দফতরে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) আ. ফ. ম আনোয়ার হোসেন খানকে সুনামগঞ্জ, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফেনী, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. জেদান আল মুসাকে বগুড়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিমকে চাঁপাইনবাবগঞ্জ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপার নিউমারির পদে পদোন্নতিপ্রাপ্ত এম. কে এইচ জাহাঙ্গীর হোসেনকে মৌলভীবাজার।
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আব্দুল জলিলকে ফরিদপুর, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আবদুল ওয়াহাবকে জয়পুরহাট, সিরাজগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ শরীফুল হককে ভোলা, কক্সবাজার ১৪ এপিবিএনের পুলিশ সুপার খাগড়াছড়ি, হাইওয়ে পুলিশের মো. ইব্রাহিম খলিলকে বরগুনা, হাইওয়ে পুলিশের মুহাম্মদ রহমত উল্লাহকে কক্সবাজার, রংপুর পিটিসি’র পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে রাজবাড়ী, ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) খাঁন মুহাম্মদ
ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) খাঁন মুহাম্মদ আবু নাসেরকে পিরোজপুর, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা, নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারির পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত টি. এম মোশাররফ হোসেনকে খুলনা।
কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মিজানুর রহমানকে কুষ্টিয়া, ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন-২ এর পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে শেরপুর, খুলনা এপিবিএন-৩ এর পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে মাদারীপুর, পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে চুয়াডাঙ্গা, নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জ্বল কুমার রায়কে ঝালকাঠী ও ঢাকা এপিবিএন-১ এর পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে লালমনিরহাটকে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews