1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন 

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। যার নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের ৩ হাজার ৪৩৭ দাগের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থায়ী-অস্থায়ী দোকান, রাইসমিল এবং এনজিও প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এ অভিযানে ১০ জনের মালিকানায় ১৪টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙা পড়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ ছাড়াও আনসার সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সড়ক ও জনপথ বিভাগ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews