1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে অস্ত্র সহ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে অস্ত্র সহ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, দিবাগত রাতে উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।
নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।
আটকরা হলেন: কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের লুবছির বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২) ও তার ভাই কিছলু বিশ্বাস (৩৬), জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (৩০), জিলমান শেখের ছেলে মো. শোয়াইব শেখ (৩২), মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২২) এবং ওই উপজেলার মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে রাজু বিশ্বাস হামিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার)।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অবৈধ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায় কালিয়া সেনা ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে ওই এলাকার পাঁচটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকস্টিক, ১৪টি কাঁচি, ৯টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুড়াল এবং পাঁচটি ঢাল জব্দ করার পাশাপাশি ছয়জনকে আটক করে সেনাবাহিনী।
এ সময় তিনটি মদের বোতলও জব্দ করা হয়। পরে আটকদের দুপুরে সেনাক্যাম্প থেকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews