1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে  কর্তৃক বাইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ের সাথে জড়িত রাসেল মোল্যা (২৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাসেল মোল্যা(২৯) লোহাগড়া থানাধীন মোচড়া(উত্তরপাড়া) গ্রামের মোঃ এসকেন মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৭ জানুয়ারি) লোহাগড়া থানা পৌরসভাধীন পোদ্দারপাড়ার মুছা সরদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাসেল মোল্যা (২৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বাইশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews