1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ সমিতি ভবনে ৭ আগস্ট PMHSAA-এর নির্বাচন! ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। বরিশাল-পটুয়াখালীসহ ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস বরিশালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে তরুণী! বাংলাদেশ বেতার বরিশালে নিয়োগ পেলেন সাংবাদিক সাঈদ পান্থ নলছিটিত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প ও ভাতা কার্যক্রমে অনিয়মের অভিযোগ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার। পেয়ারা বাগানে বাড়ছে পর্যটক, নেই পর্যাপ্ত নিরাপত্তা আগৈলঝাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিবুর শেখ (৩০) ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাসিবুর শেখ (৩০) নড়াগাতী থানাধীন পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২১ জুন) সন্ধ্যার সময় নড়াগাতী থনাধীন পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের আসামী ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ  মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিবুর শেখ (৩০) ও মোঃ ইলিয়াস ভূঁইয়া (৫০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপদিকে
নড়াইল ডিবি কর্তৃক ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেজবাহ উদ্দিন কায়েস(২০) ও মোঃ শান্ত মোল্ল্যা(২০) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মেজবাহ উদ্দিন কায়েস(২০) নড়াইল সদর থানাধীন মাছিমদিয়া গ্রামের মোঃ আজমল হোসেনের ছেলে ও মোঃ শান্ত মোল্ল্যা(২০) বেতবাড়ীয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে। (জুন’২৫) সন্ধ্যার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ধোপাখোলা টু সুলতান ব্রিজের মধ্যবর্তী সরদার ফিলিং স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, ও এএসআই (নিঃ) আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেজবাহ উদ্দিন কায়েস (২০) ও মোঃ শান্ত মোল্ল্যা (২০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews