1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি // নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা।
ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যে নড়াইল মা ও শিশু কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতা।সরকারি এই কেন্দ্রটিতে ঈদের ছুটিতে ৪ জন গর্ভবর্তী মায়ের নরমাল ডেলিভারি করানো হয়।এ ছাড়া প্রসবকালীন সেবা পেয়েছেন গর্ভবতী নারীরা।
নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ এই সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া প্রতিদিনই গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও পদ্ধতি প্রদান অব্যাহত ছিল। কেন্দ্র থেকে শুধু সরাসরি উপস্থিত সেবাগ্রহণই নয়, টেলিফোনের মাধ্যমে কয়েকজন গর্ভবতী মাকেও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সদর উপজেলার উজিরপুর গ্রামের স্বপ্না রানী বিশ্বাস  জানান, মা ও শিশু কেন্দ্রে নরমাল প্রসব করাতে পেরে তারা খুশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews