1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামে জমি নিয়ে
বিরোধের জেরে দলিল লেখক মো: বরকত শেখ (৬০) ওরফে সাহেব আলীকে পিটিয়ে হত্যা
করেছে প্রতিপক্ষরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।নিহত সাহেব
আলী পাংখারচর গ্রামের আলফু শেখের ছেলে।ঘটনার পর খবর শুনে প্রতিপক্ষ
গ্রুপের কেরামত মোল্যা ওরফে কুমি মোল্যা (৭০) স্ট্রোকে আক্রান্ত হলে তাকে
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সন্ধ্যা ৬টার দিকে মারা
যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের
পাংখারচর গ্রামে জমির মালিকানা নিয়ে মো: বরকত শেখ (৫৬) ওরফে সাহেব আলী ও
প্রতিপক্ষ রকির মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে বিরোধপূর্ণ
জমি সার্ভেয়ারের উপস্থিতিতে পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশ বসে।জমির
কাগজপত্র দেখার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা
হয়।কথাকাটাকাটির এক পর্যায়ে কেরামতের ছেলে রকি ও নেপালের নেতৃত্বে তাদের
দলীয় লোকজন লাঠি ও হাতুড়ি দিয়ে দলিল লেখক মো: বরকত শেখ ওরফে সাহেব আলীকে
মাথায় আঘাত করলে তিনি (সাহেব আলী) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লোহাগড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।সাহেব
আলীর মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ কুমি মোল্যা স্ট্রোক করেন।তাকেও লোহাগড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তির পর সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা
যান।
লোহাগড়া থানার ওসি আরও জানান,ঘটনার পর হত্যাকান্ডের সঙ্গে জড়িতরা পালিয়ে
যায়। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হত্যাকান্ডের
সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews