1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অভিযুক্ত ছিনতাইকারী বাবুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়ে। ইজিবাইক আরোহী ওই ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেয়। এ সময় চালক নাহিদ মিয়া ওই ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তার দেওয়া খাবার খেতে অস্বীকার করে। এ সময় ডিবি পরিচয়ধারী ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তার সহযোগী ইজিবাইক চালকদের খবর দিলে সবাই এসে ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ঐ ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews