1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ধরা পড়েছে ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে ধরা পড়েছে ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ

  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়ায় মধুমতি ও নবগঙ্গা নদীর সংগমস্থলে জেলের জালে বিশাল
আকৃতির এক শাপলাপাতা মাছ ধরা পড়েছে। শবিবার (৮ জুলাই) কালিয়া উপজেলার
মহাজন উত্তর পাড়া গ্রামের জেলে রতন বিশ্বাস (৩০) পাইড় জাল ওই স্থানে
ফেললে এ মাছটি আটকা পড়ে। রতন বিশ্বাস ওই গ্রামের মৃত বাসুদেব বিশ্বাসের
ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলে রতন বিশ্বাস বলেন, পাঁচ-ছয় ইঞ্চি ব্যাসের ফাঁস বিশিষ্ট পাইড়জাল পেতে
রেখে সাধারণত পাঙাশ, বোয়ালসহ বড় বড় মাছ ধরি। এই জালেই ৫ মণ ওজনের মাছটি
ধরা পড়েছে। এতো বড়ো মাছ এর আগে কখনো দেখিনি। এটি ৮০ হাজার টাকায় বিক্রি
করেছি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পাইড় জাল ওই স্থানে ফেললে বিশাল আকৃতির
শাপলাপাতা মাছটি জেলের জালে আটকা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ
বিশাল এ মাছটি দেখতে ভিড় জমায় মহাজন উত্তর পাড়া শ্মশ্মানঘাটে। তাদের
ধারণা, মাছটির ওজন ৫ মণ হবে। উৎসুক এলাকাবাসী খাওয়ার জন্য মাছটি ৮০ হাজার
টাকা কিনে ভাগবাটোয়ারা করে নেয়। পরে ৬শ টাকা কেজি দরে ভাগবাটোয়ারা করা
হয়।
এ ব্যপারে কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, ৫ মণ
ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়েছে শুনেছি। তবে বন্যপ্রাণী
সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা নিষিদ্ধ। এই মাছ
ধরার ক্ষেত্রে জেলেদেরকে আমরা নিষেধ করে থাকি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews