1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের নড়াগাতি ধানখেতে থেকে শিশু হামিদার হাত বাঁধা মরদেহ। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম হামিদা খানম (৬) এবং তার মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে নড়াগাতি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটির হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং তার মরদেহ কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।
হামিদা খানম কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছ থেকে একটি আপেল নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হামিদা। এরপর বিকেল ৪টার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এদিকে, নিহতের পরিবার সকালে হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পায় বলে জানায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই ঘটনার কারণ জানা যাবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews