1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২ মার্চ) রাত ১১-৪৫ মিনিটের সময় নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ফারুক শেখর ছেলে নাজমুল শেখ (৪৫)কে নোয়াগ্রাম বাস স্ট্যান্ড সাগর মেডিকেল হলের সামনে থেকে একশত পিস ইয়াবাসহ নড়াইলের
কালিয়া থানা পুলিশ গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী নির্দেশে নড়াইলের কালিয়া থানার এস আই সম্রাট মন্ডল, এ, এস, আই, আলমগীর হোসেন, এ, এস, আই, রুবেল, কনস্টেবল পার্থ মজুমদার, কনস্টেবল
নাঈমুর রহমান বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে। নড়াইলের
কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, নাজমুল শেখ (৪৫)কে নোয়াগ্রাম বাস স্ট্যান্ড সাগর মেডিকেল হলের সামনে থেকে একশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন
আমি যতদিন কালিয়া থানায় আছি ততো দিন মাদক কারবারি দের সমূলে উৎপাটন করতে চেষ্টা করবো আমি আমার চাকরির জীবনে মাদক কারবারি দের কোন প্রকার ছাড় দেইনি আগামীতে ও তার ব্যতিক্রম কিছু হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews