নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার দুইজন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুনু মোল্লা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রুনু মোল্লা(৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা পশ্চিমপাড়া গ্রামের আছাদ মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১৯ জানুয়ারি) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ১১ নং ইতনা ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আছাদ মোল্লার বাড়ীর নির্মানাধীন পাঁকা ঘরের দক্ষিন পাশে মেহগনী বাগান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুনু...