1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন। নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় (৮-১০ মার্চ) তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৮ মার্চ ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মোর্ত্তুজা এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার নড়াইল জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা হতে আগত অংশগ্রহণকারীদের শুভকামনা জানান। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তা তিনি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে সকাল সাতটার সময় নারী ও পুরুষ রেসারদের পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার প্রতিযোগীদের রেস উপভোগ করেন। এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল, কবির বিন আনোয়ার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সভাপতি, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews