1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বরকত হত্যা মামলায় গ্রেফতার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

নড়াইলে বরকত হত্যা মামলায় গ্রেফতার ২

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়ি থেকে
অস্ত্র ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ ঘটনায় পুলিশ বাদি
হয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে মামলা
করেছে। এদিকে শুক্রবার (১ সেপ্টেম্বর) তুফানের বিরুদ্ধে দলিল লেখক বরকত
শেখ হত্যার ঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলার বাদি নিহতের
স্ত্রী  ফাতেমা খাতুন। মঙ্গলবার (২৯ আগস্ট) লোহাগড়ার ইতনা ইউনিয়নের
পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলফু শেখের ছেলে দলিল লেখক বরকত
শেখ (৫৬) স্থানীয় প্রতিপক্ষের হাতে খুন হয়।
লোহাগড়া থানার ওসি মো: নাসির উদ্দিন বলেন, বরকত হত্যার ঘটনায় পৌর
কাউন্সিলর এহসান হাবিব তুফানকে ২নম্বর আসামি করা হয়েছে। শুক্রবার (১
সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায়
২জন এজাহারভূক্ত দুইজনকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতাররা
হলেন-লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার
ছেলে হামিম মোল্যা (২২) এবং একই গ্রামের মৃত-আয়নাল মোল্যার ছেলে ইমরান
মোল্যা (২৪)।
নড়াইল সদর থানার ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, লোহাগড়ার বরকত হত্যার কয়েক
আসামি কাউন্সিলর তুফানের বাসায় অবস্থান করছে এমন খবর পেয়ে তার বাড়িতে
বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। পরে তুফানসহ আরও দু’একজন পুলিশের
উপস্থিতি টের পেয়ে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি
থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি করে চাইনিজ
কুড়াল, রামদা, চাকু ও এয়ারগান উদ্ধার করা হয়।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পৌর কাউন্সিলর
তুফানের বিরুদ্ধে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এছাড়া
অবৈধ অস্ত্র উদ্ধার ও বরকত হত্যার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত
রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews