1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে
86
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের তুলরামপুর বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় তুলরামপুর বিল থেকে মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. শরিফুল ইসলাম যশোর জেলা সদরের জগ মোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় এক কৃষক তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে নিজের জমিতে যাওয়ার সময় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। এসময় মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া যায়। এনআইডির সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews