1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ 0 বার সংবাদি দেখেছে
136
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের কালিয়ায় বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে  জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারিদ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। নড়াইলের কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ নামে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা শারীরিক ও মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন গাব গাছের ডালের সাথে গামছা প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বৃদ্ধ ইব্রাহীম শেখ আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।
এ বিষয়ে নড়াইলের কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews