1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে বেগম খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

নড়াইলে বেগম খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে
37
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নড়াইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জুয়েল রানা এ আদেশ দেন।
বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে  বলেন, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে অভিযোগটি দায়ের করেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আশিক বিল্লাহ।
মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় একটি সভায় বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আমলী আদালতে মানহানির অভিযোগ দায়ের করেন।
আদালত অভিযোগ গ্রহন করে সদর থানার তদন্তের নির্দেশ দেন। থানা অভিযোগ তদন্ত করে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করেন। যার সিআর নং-২৮/২১। আসামীর বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে আদালত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সমন জারি করেন।
বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে বাদি পক্ষ আদালতে দির্ঘদিন হাজির না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews