1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত। শনিবার (৩০ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম নড়াইলে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। খেলাটি জেলা পুলিশ নড়াইলের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এই কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। জেলা পর্যায়ের আজকের ফাইনাল খেলার শুরুতে পুলিশ সুপার খেলোয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ও খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এর প্রধান পৃষ্ঠপোষক হলো বাংলাদেশ পুলিশ।” কাবাডিকে তৃণমূল পর্যায়ে আরো ছড়িয়ে দিতে এবং ভালো মানের খেলোয়াড় তৈরি করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ের খেলায় নড়াইল জেলা কাবাডি টিম বিজয় বয়ে আনবে। এক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সবধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি অংশগ্রহণকারী দুই দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিশেষ অতিথি ইউসুফ আলী, সহ-সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা; বিশেষ অতিথি আয়ুব খান বুলু, সহ-সভাপতি নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও  মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews