1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // “মানবতার কল্যাণে আমরা” স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক সেবা ফাউন্ডেশন”। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নড়াইল শহরের আশেপাশে কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্রগুলি পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা। এছাড়াও নড়াইল শহরের বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ ও অন্যান্য সদস্যবৃন্দ। বর্তমান দেশের বাইরে অবস্থানরত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান (ফকির আশিক) মুঠোফোনের মাধ্যমে জানান, ২০২৩ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মোঃ গোলাম আকবর, উপদেষ্টা মোঃ সুবরাজ মোল্ল্যা, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মিলন শিকদারসহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান বলেন “মানবিক সেবা ফাউন্ডেশন” সর্বদা অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। আমি এ ধরণের ভালো কাজের জন্য সকল সেচ্ছাসেবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং মানবিক সেবা ফাউন্ডেশন এর সার্বিক মঙ্গল কামনা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews