1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে রান্নার সময় গরম কড়াইয়ের উপর পড়ে গৃহবধুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

নড়াইলে রান্নার সময় গরম কড়াইয়ের উপর পড়ে গৃহবধুর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামে রান্না করার সময় চুলার
ওপর গরম কড়াইয়ে পড়ে রুপালী খাতুন (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃতবরণকারী রুপালী উড়ানী গ্রামের ওবায়দুল্লাহ শেখের স্ত্রী। উজ্জ্বল রায়, জেলা  প্রতিনিধি নড়াইল থেকে (৩১ আগষ্ট)
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃতের স্বজন সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে ওবায়দুল্লাহ শেখের
স্ত্রী রুপালী বেগম নিজ রান্নাঘরে রান্না করছিলেন। রান্না করার এক
পর্যায়ে তিনি ডিম রান্নার গরম কড়াইয়ের উপর পড়ে যান। এ সময় ননদের ৫ বছর
বয়সী ছেলে মুরছালিন বিষয়টি দেখতে পেয়ে পাশেই পাট বাছাই করতে থাকা মা ইতি
খানমকে গিয়ে জানালে তিনি এসে কড়াই থেকে রুপালীকে আহত অবস্থায় উদ্ধার করে
নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন।
এ সময় নড়াইল সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষনা করেন। মৃত
রুপালী খানমের মাহি নামে ৩ বছরের মেয়ে ও মাহিম নামের দেড় বছরের একটি ছেলে
রয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে  এসেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত
করে জানান,বিষযটি দুঃখজনক। আমাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে
মৃত্যূ হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। উজ্জ্বল রায়, জেলা  প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews