1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করলেন এসপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করলেন এসপি 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রার, নড়াইল থেকে // নড়াইলে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করেন এসপি রবিউল ইসলাম।
নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা-উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী উৎসবে সদর থানার কেন্দ্রীয় টাউন কালিবাড়ি পূজা মন্ডপে উপস্থিত হলে কমিটির সভাপতি উত্তম দত্ত তাকে স্বাগত জানান। এ সময় পুলিশ সুপার বলেন জেলার সকল পুলিশ সদস্য একযোগে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। এ বছর নড়াইল জেলায় মোট ৫২৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। নড়াইল জেলা পুলিশ হাতে নিয়েছে বহুমাত্রিক মাল্টি-লেয়ারড নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যসহ আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। বেশিরভাগ পূজামণ্ডপে সিসিটিভি লাগানো হয়েছে । এছাড়া সর্বস্তরের জনগণ যাতে রাতের বেলায়ও নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারে সেজন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশসহ অন্যান্য শাখার পুলিশ সার্বক্ষণিক নজরদারিসহ টহল ডিউটি পালন করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews