1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে সাবেক এমপি কবিরুল হক মুক্তি সহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

নড়াইলে সাবেক এমপি কবিরুল হক মুক্তি সহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে
46
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে// নড়াইলে সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।
সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি রেকর্ড হয়েছে। মামলাটি করেছেন নড়াগাতি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বি এম কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সদস্য। খান শামীমুর রহমান দুই বার কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি নড়াগাতি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
মামলার অন্যতম আরও তিন আসামি হলেন- কেন্দ্রীয় যুব লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক ও সাবেক বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফোরকান আলী।
মামলার এজহারে বাদী দাবি করেছেন, সাবেক সংসদ সদস্য বিএম কবিরুলহক মুক্তিসহ আসামিরা গত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক, হাতবোমাসহ জনতাবদ্ধ হয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে। বিএনপির নেতাকর্মীসহ এলাকায় জনমনে ভয় ও ত্রাস সৃষ্টির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পতনের জন্য সরকার বিরোধী মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের এবং এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করে। তাদের খুন জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ করে। শর্টগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন। এতে ভয়ে ওই এলাকার বিএনপি নেতাকর্মীরা তাদের বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেয়।
এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরক আইনে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews